শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মাঝরাতে হঠাৎ বিশেষ আব্দার আলিয়ার, হবু মাকে চমক দিলেন শিল্পা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : কখনও ঝালঝাল মুখরোচক কিছু, কখনও আবার চিজ ঠাসা পিৎজা! কত কী-ই যে খেতে ইচ্ছে করছে তার! অন্তঃসত্ত্বা অবস্থায় এটিই তো স্বাভাবিক বলছেন বলিউড সতীর্থরা। হবু মা আলিয়া ভাটের মধ্যরাতের রসনা আরও উসকে দিতে চাইলেন শিল্পা শেট্টি।

কিছু দিন আগেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল সেই খবর। পিৎজা খাওয়ার আবদার করেছেন আলিয়া। মুম্বইয়ের কোথায় সেরা পিৎজা মেলে? নেটমাধ্যমে প্রশ্ন রেখেছিলেন অভিনেত্রী। নানা লোকে নানা মন্তব্য করলেও তক্কে তক্কে ছিলেন ‘ফিটনেস ফ্রিক’ শিল্পা।

শেষ পর্যন্ত সেই সুস্বাদু পিৎজা পৌঁছে গেল ‘গঙ্গুবাই’-এর বাড়ি। গোটা দিন সুস্বাদু আমেজ। আলিয়া জানালেন, এত ভাল পিৎজা এর আগে কখনও খাননি। ভালবাসায় ভরিয়ে দিয়ে শিল্পাকে লিখলেন, ‘অনেক অনেক ধন্যবাদ তোমায়, এত সুস্বাদু একটা পিৎজা পাঠানোর জন্য…এটা আমার খাওয়া সেরা পিৎজা!’ উপহার পাওয়া সেই পিৎজার একটি ছবিও শেয়ার করেছিলেন আলিয়া। দেখা যায়, নানা পুষ্টিকর উপাদান উঁকি মারছে আধখাওয়া পিৎজা থেকে। খেতে খেতেই ছবিটি তুলেছিলেন উচ্ছ্বসিত আলিয়া।

প্রথম বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউডের হাল আমলের প্রথম সারির নায়িকা আলিয়া। আর এই প্রথম হলিউডেও পা রেখেছেন। ‘অ্যাকশন থ্রিলার’ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে সদ্য। যেখানে একেবারে অন্য অবতারে ধরা দিয়ে অনুরাগীদের গর্ব হয়ে উঠেছেন তিনি।

সূত্র: আনন্দবাজার 

কিউএনবি/অনিমা/২৭.০৯.২০২২/সকাল ১১.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit