শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টেকনাফ সীমান্তেও গোলাগুলির শব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ Time View

ডেস্কনিউজঃ নাইক্ষ্যংছড়ির তুমব্রু, ঘুমধুম ও উখিয়ার পর এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কানজরপাড়া সীমান্তে মিয়ানমারের ভেতরে নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

সোমবার ভোর থেকে একের এক মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে হোয়াইক্যং কানজড় পাড়া এলাকা। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের কানজড় পাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) শাহ জালাল।

তিনি বলেন, ‘বেশ কয়েকদিন ধরে আমার ওয়ার্ড কানজড় পাড়া বড়ফিশারি এলাকার সীমান্তে ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। এই ভারী অস্ত্রের বিকট শব্দে জেলেরা আতঙ্কিত হয়ে নাফ নদীসহ সীমান্ত এলাকায় কাজ করতে যাচ্ছে না। শুধু কানজড় পাড়া এলাকায় নয় হোয়াইক্যংয়ের বিভিন্ন জায়গায় অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার দেখা যায়।’

উনছিপ্রাং এলাকার জেলে কালু মাঝি বলেন, ‘আমি আজ সকালে নাফ নদীর পাশে মাছ শিকার করতে ছিলাম। এ সময় বোমার মতো একটি বড় শব্দ বিস্ফোরিত হয়। শব্দ শোনার সাথে সাথে আমি নৌকা থেকে পড়ে যাই।’

তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/বিপুল/২৬.০৯.২০২২/রাত ১১.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit