বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

রাশিয়াকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক বোমা ব্যবহার নিয়ে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বক্তব্যে এই হুমকি দেন। সুলিভান বলেন, পারমাণবিক বোমা ব্যবহার করলে রাশিয়াকে বিপর্যকর পরিণতির মুখোমুখি হতে হবে।

রয়টার্সের বরাতে আরব নিউজের খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের- ‘গণভোটে ইউক্রেন থেকে দখল করা অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত হলে সেগুলো পূর্ণ নিরাপত্তা পাবে, বক্তব্যের পর সুলিভান এই হুঁশিয়ারি দিলেন। উল্লেখ্য, ইউক্রেনের পূর্বদিকের সীমানার চার অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হবেন কিনা, তা নিয়ে গণভোট চলছে। ভোটের ফল প্রকাশের পর রাশিয়ার সংসদ আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ইউক্রেনে পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্র জবাব দেবে। তিনি বলেন, সীমারেখো লঙ্ঘন করলে রাশিয়াকে বিপর্যয়কর পরিণতি বরণের জন্য প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্র চূড়ান্ত জবাব দেবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit