শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

রাশিয়ায় স্কুলে দুষ্কৃতিকারীর গুলি, শিশুসহ নিহত ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে দুষ্কৃতিকারীদের গুলিতে স্কুলের ছাত্রসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের একটি স্কুলে গোলাগুলিতে হতাহতের এই ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে গোলাগুলির এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলাগুলির পর স্কুল ভবন থেকে ছাত্র ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছে, যে ব্যক্তি গুলি চালিয়েছিল তার মৃতদেহ পুলিশ খুঁজে পেয়েছে। ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ বলেছেন, “হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।”

এই প্রসঙ্গে আরটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে স্কুলের বাইরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি দেখা যাচ্ছে।

তবে এখনও ভুক্তভোগীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, ইজেভস্ক শহর হচ্ছে রাশিয়ান রিপাবলিক অব উডমুর্তিয়া’র রাজধানী। শহরটিতে ৬ লাখ ৩০ হাজার লোক বাস করে।

সূত্রঃ আরটি

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/বিকাল ৩.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit