বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

পাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ২ মেজরসহ ৬ সেনার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই মেজরসহ ছয় সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।

এই প্রসঙ্গে সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা জানিয়েছে, দুই পাইলট সহ বোর্ডে থাকা ছয়জন কর্মীই নিহত হয়েছেন।  

নিহত কর্মকর্তারা হল- ৩৯ বছর বয়সী মেজর খুররম শাহজাদ (পাইলট), ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট), ৪৪ বছর বয়সী সুবেদার আব্দুল ওয়াহিদ,  ২৭ বছর বয়সী সিপাহী মুহাম্মদ ইমরান, ৩০ বছর বয়সী নায়েক জলিল এবং ৩৫ বছর বয়সী সিপাহী শোয়েব।

এই বিধ্বস্তের কারণ সম্পর্কে আইএসপিআর এখনও বিস্তারিত কিছু জানায়নি। 

এই দুর্ঘটনার এক মাসের কিছু আগে বেলুচিস্তানে অনুরূপ একটি বিমান দুর্ঘটনা ঘটে। সেই বিমানেও ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী।

সর্বশেষ দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই সময় তিনি নিহতদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।
সূত্র: ডন

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/দুপুর ২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit