শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

শক্তিশালী ‘নোরু’র হানায় ফিলিপাইনে নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল শক্তি সঞ্চার করে ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন নোরু। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টির প্রভাবে দেশটির উত্তরাঞ্চল প্লাবিত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও রাজধানী ম্যানিলাকে তুলনামূলকভাবে অক্ষত রেখে গেছে নোরু।

সোমবার ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির লুজান দ্বীপের ওপর দিয়ে ২৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। দেশটির ১১ কোটি জনসংখ্যার অর্ধেকের বসবাস মূলত এই দ্বীপেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঝড়টি তীব্রভাবে লুজানের পশ্চিমে আঘাত হেনেছে। ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় নোরু।

বুলকানের গভর্নর ড্যানিয়েল ফার্নান্ডো বলেছেন, সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযানের সময় আকস্মিক বন্যায় ভেসে গেছেন পাঁচজন।

ভারী বৃষ্টিতে ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। 

প্রবল ঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদে নেওয়া হয়েছে। রাজধানী ম্যানিলায় খুব একটা প্রভাব না পড়লেও এর আগে বন্যার আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন কর্তৃপক্ষ। 

ঘূর্ণিঝড় নোরু স্থানীয়ভাবে কাডিং নামে পরিচিত। ধীরে ধীরে দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ ফিলিপাইন অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস সোমবার (২৬ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে বলেন, আমি মনে করি এখন পর্যন্ত আমরা ভাগ্যবান। গত দুই দিনে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তা কাজে এসেছে। তবে ঝড়টি এখনও শেষ হয়ে যায়নি।

সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা জোরদারেরও নির্দেশ দিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/ ২৬.০৯.২০২২/সকাল ১০.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit