বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

পঞ্চগড়ে নৌকা ডুবি : নিহতের সংখ্যা বেড়ে ২৫

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্কনিউজঃ পঞ্চগড় করতোয়া নদীতে নৌকাডুবিতে শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জনের বেশি। মৃত্যুর সংখ্যা আরো বেশি হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রোববার দুপুরে জেলার বোদার মাড়েয়া আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ২৫টি লাশগুলো বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘটনাস্থলে রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার কথা নিশ্চিত করেছেন। এছাড়া জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা উপজেলার পাচপীর, ব্যাংহাড়ি, মাড়েয়া এ সব এলকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। যে কারণে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি এক পাশে উল্টে যায়। ফলে সব যাত্রী নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার এখনো চলছে।

বিপুল/ ২৫.০৯.২০২২/রাত ১১.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit