বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত, আছে বসুন্ধরা গ্রুপও

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গুছিয়ে আয়োজনের চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি খোঁজা শুরু হয় আগামী তিন আসরের জন্য। জানানো হয় তিন আসরের শুরুর সময়ও। এবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলো আসন্ন তিন আসরের জন্য চূড়ান্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম। এর মধ্যে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপও থাকছে।  জানা গেছে,  ৯টি কর্পোরেট হাউজ বিপিএলে দল নিতে আগ্রহী ছিল। এর মধ্যে সাতটিকে বেছে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ঢাকার মালিকানা এবার পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় আছে মাইন্ডট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় থাকছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। এছাড়া চট্টগ্রামের দল চালাবে ডেলটা স্পোর্টস লিমিটেড, টোগি স্পোর্টস লিমিটেড (বসুন্ধরা গ্রুপ) পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের দায়িত্বে থাকছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। নামী বা পরিচিত ফ্য্যাঞ্চাইজির মধ্যে থাকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের বিপিএল শুরু হবে ৫ জানুয়ারি, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএল শুরু হবে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের বিপিএল শুরু হবে ১ জানুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি। আর প্রতিটি আসরেই অংশ নেবে ৭টি করে ফ্রাঞ্চাইজি।

বিপিএলের সাত দল : 

ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড, (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit