সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমাদের ভাবার কিছু নেই। জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক, আমরা আশাবাদী, যেভাবে আমরা করোনা ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের পাশে ছিলাম এবং যেভাবে দেশে উন্নয়ন হয়েছে, সেজন্য জনগণ বিবেচনায় নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।

রবিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এক বছর আগে মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্য কোনো অমুক্তিযোদ্ধা থাকলে কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলে স্থানীয়ভাবে তদন্ত করে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ সময় সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ বীর মুক্তিযোদ্ধারা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে ২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৮১৯ টাকা ব্যয়ে সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit