সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না বিসিবির। হুট করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত। মরুরাজ্যের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। টানা বৃষ্টির দরুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিতে না পারায় টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত। তবে এ সিরিজে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে পাচ্ছে না দল। সাকিব ব্যস্ত সিপিএল নিয়ে আর মিরাজ পারিবারিক কারণে দলে যুক্ত হতে পারেননি। সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন উইকেটকিপার নুরুল হাসান সোহান।

এ সুযোগে দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ রিশাদ হোসেনকে। এতোদিন টাইগারদের নেটবোলার ছিলেন এ লেগ-স্পিনার।  এবার দুবাইয়ের ২২ গজের পিচেই দেখা যেতে পারে রিশাদকে। প্রথম ম্যাচে একাদশ কেমন হবে, ওপেনিংয়ে কোন জুটিকে নামানো হবে, কোন পজিশনে কে খেলবেন – এসব নিয়ে প্রশ্ন করা হয় অধিনায়ক সোহানকে। তিনি জানালেন, জয়ের প্রত্যাশায় বেস্ট ব্যালেন্স সাইড নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আমিরাতকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আরও জানালেন, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যে পরিকল্পনায় এগুচ্ছে বাংলাদেশ, তারই প্রথম ধাপ হচ্ছে আমিরাতের বিপক্ষের প্রথম ম্যাচটি।

সোহানের কথার বিশ্লেষণে বোঝাই যাচ্ছে, সাকিব আর মেহেদী ছাড়া দলের সেরা পারফরমারদেরই দেখা যাবে প্রথম ম্যাচের একাদশে। চমক হিসেবে থাকতে পারেন কেবল রিশাদ হোসেন।  ইনজুরি সেরে দলে যুক্ত হয়েছেন ব্যাটার লিটন দাস ও ইয়াসির আলি রাব্বি এবং পেসার হাসান মাহমুদ। আছেন পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।  মাহমুদউল্লাহ রিয়াদের বদলে দলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্তকেও পরখ করে নেওয়া হবে এ সিরিজে।  এদিকে দীর্ঘসময় পর জাতীয় দলে ফেরা সাব্বির রহমানেও ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। 

দুই ম্যাচের সিরিজের প্রথমটি আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে শুরু হবে। 

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ/রিশাদ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit