বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

আমিরাতের বিপক্ষে কারা নামছেন ওপেনিংয়ে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে না পারলেও টি-টোয়েন্টি দলের নিয়মিত ওপেনার লিটন দাস এখন পুরো ফিট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ওপেনিংয়ে তার জায়গাটা তাই পাকাই বলা যায়। তবে টিম ম্যানেজমেন্ট যদি লিটনকে মিডল অর্ডারে খেলায়, সেক্ষেত্রে দেখা যাবে ভিন্ন দৃশ্য।

আপাতত ওপেনিংয়ে স্বস্তি ফেরাতে একপ্রান্তে লিটনেরই নামার কথা। তবে ডানহাতি এ ব্যাটারের সঙ্গী কে হবেন? সে বিষয়ে মুখ খোলেননি অধিনায়ক নুরুল হাসান সোহানও। মেহেদী মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হোসাইন শান্ত ছাড়াও দলের সঙ্গে থাকায় বিবেচনায় আছেন সৌম্য সরকারও।

ওপেনিং নিয়ে জানতে চাইলে শনিবার সোহান বলেন, ‘আসলে নির্দিষ্ট করে কারও নাম নিতে চাচ্ছি না। কালকে (রোববার) যেহেতু ম্যাচ হবে, অবশ্যই সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামার চেষ্টা করব। সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ আছে, তাই আমরা একটা প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছি। এই ম্যাচেও সেটা অনুসরণ করার চেষ্টা করব।’

বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা কম্বিনেশন খুঁজে পেতে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজকেই ক্ষেত্র হিসেবে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। দলের থিঙ্ক ট্যাঙ্ক তাই কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চালাতেই পারে এখানে।

তেমন কিছুর ইঙ্গিত দিলেন সোহানও, ‘অবশ্যই একটা চিন্তার বিষয় থাকবে, বিশ্বকাপের সম্ভাব্য একাদশটা যেন আমরা দাঁড় করাতে পারি। তার আগে আমাদের এখানে দুইটা ম্যাচ আছে, নিউজিল্যান্ডে ম্যাচ আছে। আমাদের সেরা কম্বিনেশনটা এর মাঝেই খোঁজার চেষ্টা করা হবে। বিশ্বকাপে হয়তো একেক দিন একেক দলের সঙ্গে ম্যাচ থাকবে। এখানে আমাদের জন্য ভালো একটা সুযোগ, সম্ভাব্য সেরা ভারসাম্যটা খুঁজে বের করার।’

উল্লেখ্য, আজ রোববার আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সকাল ১১.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit