সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিয়ে করতে এসে লাশ হলেন প্রবাসী সুমন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ Time View

ডেস্ক নিউজ : বিয়ে করার উদ্দেশে প্রবাস থেকে দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. সুমন (২৮) নামে এক প্রবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে আশঙ্কাজনক একজনকে ভোলা সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের উদয়পুর এলাকায় পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সুমন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। রিকশাটিতে চালকসহ তারা ৩ জন ছিলেন। তাদের প্রত্যেকের বাড়ি একই উপজেলায়।

ঘটনার পর উত্তেজিত জনতা পিকআপটি ঘিরে রাখলেও গাড়িটির চালক ও হেলপার পালিয়ে যায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুমন স্থানীয় একটি বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তা মাথা এলাকায় গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিকশাটি ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় রিকশায় থাকা সুমন, রাসেল ও রিকশা চালক রফিকুল ইসলাম।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুমন ও রফিকুল ইসলামকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান এবং রাসেলকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। 

রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত সুমনের মামা মো. শরিফুল ইসলাম জানান, ১৫-২০ দিন আগে সুমন ওমান থেকে বিয়ে করার উদ্দেশ্যে দেশে এসেছিলেন। ইতিমধ্যে কয়েক জায়গায় পাত্রীও দেখা হয়েছিল। তার পরিবারের অনেক আশা ছিলো জমকালো আয়োজনে সুমনের বিয়ে সম্পন্ন করবেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় পরিবারের সকল স্বপ্ন মাটি হয়ে গেল।

তিনি আরও জানান, বিপরীত দিক থেকে আসা পিকআপ গাড়িটির গতি ছিল বেপরোয়া। গাড়িটি রং সাইটে গিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনে তিনি ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

কিউএনবি/অনিমা/২৫.০৯.২০২২/সকাল ১০.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit