সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

যে কারণে কার্তিকের ঘাড় ধরেছিলেন রোহিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে ২০৮ রানের পাহাড় গড়েও হার এড়াতে পারেনি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। 

সেই ম্যাচে ডিআরএস সংক্রান্ত বিভ্রান্তির সময় রোহিত শর্মাকে দীনেশ কার্তিকের ঘাড় চেপে ধরতে দেখা যায়। এ ঘটনাটি মিডিয়ার শিরোনামেও ছিল। 

লাইভ ম্যাচে রোহিত শর্মা কেন সতীর্থ ক্রিকেটারের ঘাড় চেপে ধরলেন তার জবাব দিয়েছেন সেই ম্যাচে খেলা ভারতীয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। 

সূর্যকুমার যাদব বলেন, অনেক সময় স্টাম্পের পেছনে থেকেও বল যে ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে গেছে সেই শব্দ স্পষ্টভাবে শোনা যায় না। তবে মাঠের ডান বা বাম দিক থেকে শোনা যায়। মূলত সেটাই ছিল বিষয়। দীনেশ কার্তিক উইকেটের পেছনে থেকে বল যে ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে গেছে সেই শব্দ শুনতে পাননি। যে কারণে অধিনায়ক মজার ছলেই তার সঙ্গে এমনটি করেছেন। তাছাড়া তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন এবং একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছেন, যাতে তাদের মধ্যে মজার মুহূর্তগুলো অনুমোদিত হয়।

অস্ট্রেলিয়ার ইনিংসে উমেশ যাদবের করা ১২তম ওভারের তৃতীয় বলে স্টিভ স্মিথের ব্যাটের কানায় লেগে বল গিয়ে উইকেটপিকার দীনেশ কার্তিকের গ্লাভসে জামা পড়ে।  সঙ্গে সঙ্গেই সেই সময় বৃত্তের মধ্যে ফিল্ডিংয়ে থাকা ভারতীয় ফিল্ডাররা আউটের জোরালো আবেদন করেন। কিন্তু উইকেটকিপার দীনশে কার্তিক আবেদনই করেননি। অথচ তারই আবেদন করার কথা ছিল। 

সেই ওভারের শেষ বলে উমেশ যাদবের করা শর্ট বলটি মাথার উপর দিয়ে যাওয়ার সময়ে বাউন্ডারি হাঁকাতে ব্যাট চালিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। বলটি ম্যাক্সওয়েলের ব্যাটের কানায় লেগে উইকেটকিপার দীনেশ কার্তিকের গ্লাভসে গিয়ে জমা পড়ে। সতীর্থ ফিল্ডাররা আউটের আবেদন করলেও নীরব ছিলেন কার্তিক। একই ওভারে পরপর দুটি আউটের আবেদন না করায় তাকে সতর্ক করতেই মজার ছলে কার্তিকের থুঁতনিসহ ঘাড় চেপে ধরেন অধিনায়ক রোহিত শর্মা।

সেই সময়ে ধারাভাষ্য দিতে আসা ভারতীয় তারকা ক্রিকেটার রবিন উথাপ্পা স্টার স্পোর্টসে বলেছেন, কখনো কখনো দীনেশ একটু বেশি শিথিল হয়ে যায়। যদিও সে জানে যে ব্যাটসম্যান আউট হয়েছে। রোহিত শর্মা যা করেছে তা ভালোই ছিল, তিনি তাকে সতর্ক করেছিলেন, তারা তাকে অন্তত আবেদন করতে বলেছিলেন।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit