শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

এসিআই সীড প্রসেসিং সেন্টারে অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : দেশের সর্ববৃহৎ বীজ কোম্পানী এসিআই সীডের যশোরস্থ সীড প্রসেসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা বেজে ১০ মিনিটে অগ্নিকাণ্ডের বিষয়টি নিরাপত্তা কর্মীদের নজরে আসে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় মাসুদ রানা নামে এক ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিআই সীড প্রসেসিং সেন্টারের ম্যানেজারের কাছে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন, এই মূর্হুতে বলা যাচ্ছে না, তবে বড় ধরণের ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

তিনি বলেন, গোডাউন ভর্তি হাইব্রিড ধান, ভুট্টা বীজ রয়েছে, যা আগুনে পুড়ে গিয়েছে এবং আগুন নেভাতে গিয়ে পানিতে ভিজে ও তাপে নষ্ট হয়ে গিয়েছে। তাই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।  

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনোরঞ্জন কুমার জানান, আমরা সকাল ৭টার কিছু পরে দিকে জানতে পারি শানতলা এসিআই সীড প্রসেসিং সেন্টারে আগুন লেগেছে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে হাজির আসে। এরপর দীর্ঘ প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রাথমিক উপাত্ত বিশ্লেষনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন। 

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit