বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

 নোয়াখালীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গলা ও হাতের রগ কেটে করে জবাই করে হত্যা করা হয়েছে। তাবে তাৎক্ষণিক পুলিশ এ হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি। নিহত ওই স্কুল ছাত্রীর নাম তাসমিয়া হোসেন অদিতি (১৪)। সে স্থানীয় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল এবং   নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর মহল্লার মৃত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।    

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় ওই শিক্ষার্থীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর মহল্লায় এক কিশোরীকে গলা কেটে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানানো হয়।   খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই স্কুল ছাত্রীর নিজ শয়ন কক্ষে তার গলা কাটা ও হাতের রগ কাটা লাশ পড়ে আছে। তবে এখন পর্যন্ত হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওসি আরও জানায়, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।  পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit