রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন: ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের মৃত্যুর মাধ্যমে যে ইতিহাস রচনা করলো তা দলের নেতাকর্মীদেরকে সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে আরও বলীয়ান করবে। শাওন ইহকালের মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেও দেশবাসীর হৃদয় থেকে কোনোদিনও বিস্মৃত হবে না। আওয়ামী সরকারের অন্যায়ের বিরুদ্ধে অসম সাহসী এ যুবদল নেতাকে দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

তিনি বলেন, পতনের সাইরেন বাজতে শুরু করেছে বলেই সরকার এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন। বৃহস্পতিবার মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত শাওন ঢামেকে মারা যাওয়ার পর এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি শহীদুল ইসলাম শাওনের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর বিকেলে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবদল নেতা শাওন গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit