বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হলো সিঙ্গাপুরের ডেভিডের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : অপেক্ষার পালা শেষ হলো। অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে গেল সিঙ্গাপুরের সাবেক ক্রিকেটার টিম ডেভিডের। আজ মঙ্গলবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজি একাদশে আছেন ডেভিড। মোহালিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া।

ডানহাতি ডেভিড ইতিমধ্যে মারকুটে ব্যাটার হিসেবে খ্যাতি পেয়েছেন। তিনি সিঙ্গাপুরের হয়ে ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৪৬.৫০ গড় ও ১৫৮.৫২ স্ট্রাইক রেটে করেছেন ৫৫৮ রান। ২০২০ সালের মার্চে হংকংয়ের বিপক্ষে ম্যাচটিই ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। মা-বাবা অস্ট্রেলিয়ান হওয়ার সুবাদে পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

খেলোয়াড় চিনতে ভুল করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অভিষেক হওয়ার আগেই তার নাম যুক্ত হয় বিশ্বকাপ দলে। কিছুদিন আগে ডেভিডকে নিয়ে সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছিলেন, ‘সে এমন ধরনের খেলোয়াড় যে আপনাকে বিশ্বকাপ জেতাতে পারে। ’ বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অভিষেক ডেভিডের কাছে নিজেকে প্রমাণের সুযোগ।  

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit