শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

নির্বাচনের পর ইসরাইলে যাওয়ার পরিকল্পনা এরদোগানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নভেম্বরে তুরস্কে হবে সংসদ নির্বাচন। আর এ নির্বাচনের পর ইসরাইল সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগানের। খবর মিডেল ইস্ট আইয়ের। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডেল ইস্ট আইয়ের কাছে এমন তথ্য দিয়েছে তুরস্কের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। 

২০০৫ সালে সর্বশেষবার ইসরাইল সফরে গিয়েছিলেন এরদোগান। তখন তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এদিকে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাঝে আলাদাভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে একটি বৈঠকে বসছেন প্রেসিডেন্ট এরদোগান। এর মাধ্যমে ২০০৮ সালের পর প্রথমবারের মতো কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তিনি। 

সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন এরদোগান। কয়েকদিন আগে নতুন করে ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার দিয়েছে তুরস্ক। তাছাড়া ইসরাইলও তুরস্কে রাষ্ট্রদূত পাঠাতে যাচ্ছে। ২০১০ সালে তুরস্কের ত্রাণবাহী একটি জাহাজে হামলা চালায় ইসরাইল। এতে নয়জন তুর্কি নাগরিক নিহত হন। এরপর ২০১১ সালে তুরস্কে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিস্কার করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঙ্কারা।২০১৬ সালে সম্পর্কে জোড়া লাগলেও সেটি ভঙ্গুর ছিল। কিন্তু বর্তমানে সম্পর্ক গভীর করার পথে আছে তুরস্ক-ইসরাইল। 

সূত্র: মিডেল ইস্ট আই

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit