বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

মাধবদীতে বিদেশি পিস্তলসহ ৮ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ ও মাধবদী থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে।  পুলিশ জানায়,  গত সোমবার রাত দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা এলাকার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামে একটি কালভার্টের উপর হতে তাদেরকে আটক করা হয় । এ সময় তাদের সাথে থাকা একটি বিদেশি পিস্তল ,একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি এবং১টি চাপাতি ,১টি রামদা ,১ টি কাটার, লোহার পাইপ সহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। আটকৃত প্রত্যেকে্ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ ।

আটককৃতরা হলেন মাধবদী থানা সাগরদি গ্রামের মতি মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম, ডৌকাদি গ্রামের জমির আলীর পুত্র ইউনুস ,নরসিংদী থানার বানিয়াছল এর আবু তাহেরের পুত্র রুবেল ,মাধবদী থানার বালাপুর এর জাবেদ আলীর পুত্র আইউব, বিরামপুরের আব্দুল হালিমের পুত্র শাহিন, সাগরদী গ্রামের বাসেতের পুত্র শফিকুল ইসলাম বাদল ,আড়াইহাজার থানার শালমদী গ্রামের জালালের পুত্র মোঃ শাহিন ,যশোর কোতয়ালী থানা আব্দুল সাত্তার এর পুত্র জাহাঙ্গীর,।  পুলিশ জানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে তারা বিদেশি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো ।

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার বিপিএম-বার এর নেতৃত্বে মাধবদী থানা অফিসার ইনচার্জ রোকনুজ্জামান এর সহযোগিতায় এস আই নইমুল ইসলাম মোস্তাক,এস আই মোফাজ্জল হোসেন, সজিব খান ,রাহুল মজুমদার ,ফরহাদ,রুবেল, হামিদুল ,মান্নান, তুষার সহ আরো বেশ কয়েকজন অভিযানে অংশগ্রহণ করেন । উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯অ/১৯(ঋ) ধারায় পৃথক পৃথক এজাহার দাখিল করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০.০৯.২০২২/বিকাল ৩.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit