শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, মাছ ধরা বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বেশ উত্তাল হয়ে উঠছে। মঙ্গলবার সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। কোথাও কোথাও থেমে থেমে গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গভীর সমুদ্র থেকে অধিকাংশ মাছ ধরা ট্রলার শিববাড়িয়া নদীর দু’পাড়ে মৎস্য বন্দর আলীপুর ও মহিপুর ঘাটে আশ্রয় নিয়েছে। মূলত সোমবার বিকাল থেকেই এসব মাছধরা ট্রলার আসতে শুরু করে। এদিকে পায়রাসহ দেশর সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদে থাকতে বলেছে।

মৎস্য ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, তীরে ফিরে আসা এসব জেলেরা গভীর সামুদ্রে জাল ফেলে ছিলো। কিন্তু হঠাৎ করে সাগর উত্তাল ওঠে। তাই জেলেরা ঢেউয়ের তাণ্ডব টিকতে না পেরে তারা জাল গুছিয়ে আড়ৎ ঘাটে ফিরে আসেন। তবে এখনো কিছু কিছু মাছ ধরা ট্রলার সাগরে অবস্থান করছে বলে জেলেরা জানান। জেলে মো. নজরুল মাঝি বলেন, কেবল ইলিশ ধরা পড়তে শুরু করেছে। এ অবস্থায় সাগর ফুঁসে উঠেছে। তারা ১৪ জন জেলেসহ আড়ৎ ঘাটে ফিরে এসেছেন।

মহিপুর মৎস্য ব্যবসায়ী জাকির সরদার বলেন, সাগর উত্তাল থাকায় সোমবার বিকাল থেকে এসব মাছ ধরা ট্রলারগুলো আড়ৎ ঘাটে আসতে শুরু করেছে। শিববাড়িয়া নদীর দু’পাড়ে সহস্রাধিক মাছধরা ট্রলার নোঙ্গর করা অবস্থায় রয়েছে। কুয়াকাটা ও আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ করে শতশত ট্রলার নিয়ে উপকুলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে সমুদ্র থেকে তীরে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit