শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রানির শেষকৃত্যে সঙ্গীত না গাওয়ার অভিযোগ হ্যারির বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে রাজকীয় সঙ্গীত গাননি বলে অভিযোগ উঠেছে। এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ছাড়াও দুই হাজার মানুষ অংশ নেয়। তারা সবাই ‘গড সেভ দ্য কুইন’ গেয়ে রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ তুলেছেন, এই সঙ্গীত গাওয়ার সময় হ্যারির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না। অন্যদের সঙ্গে হ্যারি সম্ভবত সঙ্গীত গাননি। এমন একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওটিতে দেখা যায়, প্রিন্স হ্যারি আশপাশে তাকাচ্ছেন। সঙ্গীতের শব্দগুলোর সঙ্গে দ্রুত ঠোঁট মেলাচ্ছেন না। তার এমন আচরণে নেটিজেনদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে।

কমনওয়েলথভুক্ত অধিকাংশ দেশের জাতীয় কিংবা রাজকীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং বা কুইন’। অনেকেই অভিযোগ করেছেন, জাতীয় সঙ্গীত গাইছেন না প্রিন্স হ্যারি। হ্যারির এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। অবশ্য হ্যারির পক্ষও নিয়েছেন অনেকে। তাদের দাবি, হ্যারিকে গাইতেই দেখছেন তারা। ভিডিওতে রাজা তৃতীয় চার্লসকেও সঙ্গীত চলা অবস্থায় ঠোঁট নাড়াতে দেখা যায়নি।

সূত্র: এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit