বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

স্ট্রাইকরেট নিয়ে ট্রলের জবাবে যা বললেন বাবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : এশিয়া কাপে ব্যাট হাতে ব্যর্থ বাবর। এখন অনেকেই বাবরের সমালোচনায় মুখর; বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তবে দ্রুতই রানে ফিরবেন, এ বিষয়ে কারও মনে সন্দেহ নেই। তবে বাবরের স্ট্রাইকরেট নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন অনেকেই।

আকিব জাভেদ এমন কথা বললেও পরিসংখ্যান কিন্তু ভিন্নকথা বলছে। ২০২০ পিএসএলের ফাইনালে লাহোরের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে বাবরের ৪৯ বলে ৬৩ রানের ইনিংসেই শিরোপা জেতে করাচি। ২০১৯ সালে বাবরের ৪৬ বলে ৬৯ রানের ইনিংসে লাহোর হারে ১০ উইকেটে। এ দুই ম্যাচেই লাহোর কালান্দার্সের মাত্র একজন ব্যাটসম্যান বাবরের চেয়ে বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন।

বাবরের স্ট্রাইকরেট আর আকিব জাভেদের সমালোচনার জবাবে বাবর সাফ জানিয়ে দিয়েছেন এমন কথা তিনি একবারেই গায়ে মাখেন না, ‘সাবেক ক্রিকেটাররা তাদের মতামত দিতেই পারেন, তবে অনেকেই ব্যক্তিগত আক্রমণ করছেন, এটি হতাশাজনক। আমরা যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি, সাবেক ক্রিকটাররা এ সময়টা পার করে এসেছেন। তারা জানেন আমাদের কত দায়িত্ব, কতটা চাপের মধ্যে আমরা আছি। ব্যক্তিগতভাবে এসব সমালোচনা আমি গায়ে মাখি না।’

১৭ বছর পর পাকিস্তানে সিরিজ খেলছে ইংল্যান্ড। এ সিরিজেই হারানো ফর্ম ফিরে পেতে মরিয়া বাবর, ‘এ সিরিজ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সিরিজেই ফর্মে ফিরতে চাই। খারাপ সময় থেকে বের হয়ে আসতে খুব কঠিন করে ভাবতে চাই না, সব কিছু সহজ করেই দেখতে চাই। নিজের ওপর বিশ্বাস রাখাটাই জরুরি। আমি জানি, আগে ভালো করেছি, ভবিষ্যতেও ভালো করব। মানুষ সবসময়ই কথা বলবে— এমনকি ভালো খেললেও। তাদের কথা কানে না নেওয়াই ভালো।’

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit