শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

আল-আকসা মসজিদের পরিচালককে আটক করেছে ইসরায়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানিকে আটক করেছে ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিন আল ইয়াউম নামের একটি টিভি চ্যানেল সোমবার এ খবর দিয়েছে। টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা কিসওয়ানিকে আটকের পর অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এছাড়া তার বাড়ির নানা জিনিসপত্রও জব্দ করেছে দখলদার সেনারা।

মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি সব সময় ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তিনি কিছু দিন আগেও গোটা বিশ্বের মুসলমানকে মসজিদ ঘিরে ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছেন। কিসওয়ানি বলেছেন, পবিত্র আল-আকসা মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এ কারণে এই মসজিদের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

তিনি আরও জানান, এখনই এসব খনন কাজ বন্ধ করতে হবে। ধ্বংসাত্মক খনন কাজ বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। মসজিদের নিচেও খনন কাজ চালানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। তিনি স্পষ্টভাবে বলেন, ইসরায়েল যেসব খনন কাজ চালাচ্ছে তা ইউনেস্কো এবং জাতিসংঘের নীতিমালা ও দিকনির্দেশনার বিরোধী। কিসওয়ানি বলেন, পুরনো বায়তুল মুকাদ্দাস, মসজিদুল আকসা এবং আল বুরাক স্কয়ারে খনন কাজ নিষিদ্ধ বলে তিনি জানান। তার মতে, মসজিদুল আকসার ক্ষতি হয়ে গেলে ধর্মযুদ্ধের সূচনা হবে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারবে না। সূত্র : পার্সটুডে আনাদোলু এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit