বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ধোনি-কোহলিকে কেন ‘দৈত্য’ বললেন গাম্ভীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের দুই সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গাম্ভীর। ধোনি-কোহলিকে ‘দৈত্য’র সাথে তুলনা করেছেন তিনি। তিনি আরও আবেদন জানিয়েছে, ভারতীয় ক্রিকেটে আর ধোনি-কোহলির মতো ‘দৈত্য’ তৈরি না করতে।

গাম্ভীরের মতে, ভারতীয় ক্রিকেটে এক জন বা দু’জন ক্রিকেটার এত বড় নাম হয়ে যান যে বাকিদের সবাই ভুলে যায়। সেটা ঠিক নয়। দলে সবার সমান গুরুত্ব থাকা উচিত। সংবাদমাধ্যমে গম্ভীর বলেন, ‘দয়া করে সাজঘরে ধোনি ও কোহলির মতো দৈত্য তৈরি করবেন না। কোনও ব্যক্তি নয়, ভারতীয় ক্রিকেটই একমাত্র দৈত্য। এটা সবার মনে রাখা উচিত।’

গম্ভীরের মতে, ভারতীয় ক্রিকেটে এক জন বা দু’জন ক্রিকেটারকে পুজো করার যে রীতি রয়েছে তার জন্য অন্য ক্রিকেটাররা উঠে আসতে পারছেন না। তিনি বলেন, ‘এক জন বা দু’জন ক্রিকেটারের ছায়ায় বাকিরা উঠে আসতে পারছে না। আগে ধোনি ছিল। এখন কোহলি। বাকিরা কোথায়?’

এশিয়া কাপ প্রসঙ্গে গাম্ভীর বলেন, ‘এশিয়া কাপে কোহলি শতরান করল। সবাই সেই শতরান নিয়ে মেতে রইল। গোটা দেশে উৎসব হল। লোকে ভুলে গেল যে সেই ম্যাচেই ভুবনেশ্বর কুমার পাঁচ উইকেট নিয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি ছাড়া ধারাভাষ্যকারদের মধ্যেও কেউ ভুবনেশ্বরের কথা তোলেনি। তা হলে কী করে অন্য ক্রিকেটাররা উঠে আসবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit