শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বাড়ছে করোনা, বাড়ছে আতঙ্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪০ জনে। একই সময়ে আরো ৬০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৬০ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ১২৫ জনে।  

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রবিবার ৫২৭ জনের করোনা শনাক্তএর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৭৯টি নমুনা। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit