বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

মেহনতী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন: স্পিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মেহনতী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। এজন্যই তিনি দেশকে স্বাধীন করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর পিতার মতই দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যসীমা থেকে উত্তরণের জন্য সম্ভাব্য সকল উন্নয়ন কর্মকাণ্ড অত্যন্ত সাহসিকতার সাথে সম্পন্ন করছেন। 

তিনি সোমবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের শানেরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন  প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মা-বোনদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদান করছেন। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আওতায় রাখার জন্য এক কোটি কার্ড বিতরণ করা হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় ৯ লাখ মানুষকে ঘর করে দেয়ার কার্যক্রম চলছে। সারাদেশে ৫০০টি মডেল মসজিদ নির্মাণ কার্যক্রম অব্যাহত আছে। তিনি এসকল উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের সাথে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাঁচগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া, শানেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাস্টার, শানেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্টু এবং শানেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেজবাহুর রহমান বক্তব্য রাখেন। এসময় স্পিকারের পরামর্শে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মশিউর রহমান পীরগঞ্জের প্রত্যকটি ইউনিয়নের সুসম্পন্ন ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে উপস্থিত জনসাধারণকে অবগত করেন।
 
এ সময় স্পিকার শানেরহাট ইউনিয়ন এবং পাঁচগাছি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ২২টি সেলাইমেশিন, ২০ টি স্প্রে মেশিন, ২০টি হুইলচেয়ার এবং ১০১টি বাইসাইকেল বিতরণ করেন। এরপরে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় তিনি পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ফলক উন্মোচন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিফ আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit