বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

প্রতিদিন তো বিএনপির কর্মসূচি দেওয়ার দরকার নেই : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি রাজনৈতিক কর্মসূচি করুক, কিন্তু প্রতিদিন প্রেসক্লাবের সামনে সমাবেশ করলে মানুষ চলাফেরা করবে কীভাবে। প্রতিদিন তো কর্মসূচি দেওয়ার দরকার নেই। আন্দোলনের নামে উসকানিমূলক কথাবার্তা আর অহেতুক পুলিশের ওপর তারা আক্রমণ করে। আন্দোলনের মাঠে যে তারা আছে এটা দেখানোর একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে তাদের।’

আজ সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ময়মনসিংহের সার্কেল অফিস কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নগরীর ঢোলাদিয়া এলাকায় প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে বিএডিসি। 

কৃষিমন্ত্রী বলেন, ‘টানা তিন মাস আন্দোলন করেও বিএনপি সফল হয়নি। উসকানিমূলক আচরণ, উশৃঙ্খল কর্মকাণ্ড ও তাণ্ডব চালিয়ে তারা কখনো আন্দোলনে সফল হতে পারবে না। যখনই আন্দোলন করতে যাবে জনগণ এটাতে বাধা দেবে। তারা রাজপথ দখল করতে এলে তাদের রাজপথেই মোকাবিলা করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘খাদ্যের জন্য বাংলাদেশে কোনো হাহাকার নেই। না খেয়ে কোনো মানুষ মারা যায়নি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কিছু খাদ্যের দাম বেড়েছে। এজন্য বাংলাদেশের কিছু মানুষ কষ্টে আছে। তাদের কষ্ট দূর করার জন্য সরকার ওএমএস, টিসিবিসহ বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচি চালু রেখেছে। সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে সরকার নির্দিষ্ট দাম নির্ধারণ না করে বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit