বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

বাকিংহাম প্যালেসে রাজার অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস-এর দেয়া অভ্যর্থনায় যোগ দিয়েছেন। রাজা চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা পার্কার সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজাদের সম্মানে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।

গতকাল রবিববার সন্ধ্যায় (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও এ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন, প্রিন্স এডওয়ার্ড, সোফি উইসাক্স, প্রিন্সেস অ্যানি, তার স্বামী ভাইস অ্যাডমিরাল স্যার টিম লরেন্স ও ডিইক অ্যান্ড ডাচেস অব গ্লুসেস্টারসহ রাজপরিবারের অন্যান্য সদস্যগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করা নতুন রাজা ও কুইন কনসোর্ট-এর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন।

তিনি বলেন, তারা নতুন রাজার মা প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে কথা বলেন। মুনা শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ কেবলমাত্র নতুন রাজা চালস’র মা’ই ছিলেন না, তিনি তাঁর কাছেও একজন মায়ের মতো ব্যক্তিত্ব ছিলেন। ’ বাংলাদেশের প্রধামনমন্ত্রী নতুন রাজা ও কুইন কনসোর্টকে অভিনন্দন জানান। মুনা উল্লেখ করেন, রাজা ও কুইন কনসোর্ট উভয়েই অক্টোবরে তাদের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

তার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ হাই কমিশনার বলেন, কুইন কনসোর্ট বলেছেন যে তার সিলেট ও সুন্দরবন সফরের পরিকল্পনা ছিল। মুনা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য, কানাডা ও নিউজিল্যান্ডের  প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডের রানি, ভারত ও নেপালের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যান্য নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।  

এর আগে, রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা ওয়েস্টমিনিস্টার প্যালেসে যান এবং প্রয়াত রানি এলিজাবেথের মরদেহের প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা জানান। ১৫ সেপ্টেম্বর শেখ হাসিনা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। তিনি আজ সোমবার সন্ধ্যায় (স্থানীয় সময়) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit