শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য উপলক্ষে লন্ডনে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা এবং বিদেশি অতিথি তার শেষকৃত্যে অংশ নিচ্ছেন।

রানিকে শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এরই মাঝে দলে দলে লোক লন্ডনে এসেছেন।

লন্ডনে হোটেলের রিজার্ভেশন ৪শ’ শতাংশ বেড়ে গেছে। সোমবার সকালে রানির মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিযে যাওয়া হবে।

রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১শ’ ৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন।  

গত বুধবার থেকে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন রাখা হয়েছে, যেখানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকছে সবার জন্য। রানির প্রতি শেষশ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলের প্রবেশমুখে দীর্ঘ সারি। প্রিয় মানুষটিকে বিদায় জানাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজারো মানুষকে। কেউ কেউ ২৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রানির কফিনের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর মারা যান এলিজাবেথ।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit