শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

হঠাৎ লাইনে রাজা চার্লস ও প্রিন্স উইলিয়াম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে স্থানীয় সময় শনিবারও লাইনে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। লন্ডনের ওয়েস্টমিনস্টারে রানিকে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হয়েছে। বিবিসি জানিয়েছে, রানিকে শ্রদ্ধা জানাতে নতুন করে লাইনে না দাঁড়াতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। লাইনে দাঁড়ানোর পর যেকোনো ব্যক্তি রানিকে শ্রদ্ধা জানাতে অন্তত সাড়ে ১৪ ঘণ্টা সময় লাগছে।

ভোগান্তি এড়াতে জনগণকে নিরুৎসাহিত করছে ব্রিটিশ প্রশাসন। সেই লাইনে দাঁড়ানো মানুষের খোঁজখবর নিয়েছেন রাজা তৃতীয় চার্লস ও প্রিন্স উইলিয়াম। লাইনে দাঁড়ানো বহু মানুষের সঙ্গে তারা কথা বলেছেন, খোঁজখবর নিয়েছেন এবং হাত মিলিয়েছেন। রানিকে শ্রদ্ধা জানানোর লাইন প্রায় আট কিলোমিটার দীর্ঘ হয়েছে। সেই লাইনের ওয়েস্টমিনস্টারের কাছাকাছি ল্যামবেথ ব্রিজে গেছেন রাজা ও প্রিন্স উইলিয়াম। সেখানে কিছুক্ষণ সময় পার করেন তারা।

গত শুক্রবার রাতেও রানির কফিনে যখন শ্রদ্ধা জানিয়েছেন তার তিন সন্তান প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। ওই সময়ও তাদের সঙ্গে ছিলেন রাজা তৃতীয় চার্লস। আজ রবিবার রানির কফিনে শ্রদ্ধা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটেনে সফরকালে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তাদের প্রথম সাক্ষাৎ।

kalerkantho

এদিকে রানির আট নাতি-নাতনি ওয়েস্টমিনস্টার হলে কফিনের চারপাশে দাঁড়িয়ে নজরদারি করেছে। প্রিন্স উইলিয়াম এবং হ্যারি রাজকীয় সামরিক পোশাক পরেছিলেন এবং বাকিরা পরেছিলেন কালো পোশাক।

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit