শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) সংবাদদাতা : এখনো বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই হচ্ছে। ডোমার উপজেলা শাখার উদ্যোগে জাপার উপজেলা শাখার দ্বি  -বাষি’ক সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পাটি’ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এমপি আহসান মোঃ আদেলুর রহমান (আদেল)। তিনি আরোও বলেন, রাজনৈতিক ভাবে আমরা জনগনের পক্ষে অবস্থান নিয়েছি। দেশের মানুষ অনেক বছর আওয়ামীলীগ বিএনপির রাজনীতি দেখেছে। হোসাইন মুহাম্মদ এরশাদের সংস্কারমূলক কর্মকান্ড এবং তার উদ্যোগসমূহ বাংলাদেশকে অনেকদুর অগ্রসর করেছে। এখনো বাংলাদেশে যে উন্নয়নগুলো হচ্ছে সেগুলো এরশাদ সাহেবের উন্নয়নের ভিত্তির উপরেই হচ্ছে।

১৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে জাতীয় পার্টির ডোমার উপজেলা শাখার উদ্যোগে জাপার উপজেলা শাখার দ্বি  -বাষিক সম্মেলনে ডোমার উপজেলা শাখার আহবায়ক সার্জেন্ট(অবঃ) মোঃ তহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এমপি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জাপার নীলফামারী জেলা শাখার যুগ্ম আহবায়ক রশিদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য লেঃ কর্নেল মোঃ তছলিম উদ্দিন (পি,এস,সি) নীলফামারীর জেলা শাখার সদস্য সচিব এ,কে,এম সাজ্জাদ পারভেজ, জাতীয় পার্টি জেলা মহিলা দলের আহ্বায়ক তৌহিদা জ্যোতি, সদস্য সচিব শারমিন রিমা, জেলা শ্রমিক পার্টির সভাপতি বজলার রহমান, ডোমার উপজেলা শাখার আহবায়ক সার্জেন্ট(অবঃ) মোঃতহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মোঃ আসাদুজ্জামান চয়ন, ডোমার উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ। জাতীয় পার্টি ডোমার উপজেলা শাখার দ্বি -বাষিক সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা শাখার আহবায়ক এন.কে আলম চৌধুরী। ছবিঃ ডোমারঃ ডোমার নাট্যসমিতি মঞ্চে বক্তব্য রাখছেন জাপা’র নীলফামারী জেলা শাখার আহবায়ক এন.কে আলম চৌধুরী। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit