শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই পরমাণু চুক্তি: ইরানের প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু চুক্তিতে পৌঁছাতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এমনটাই বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার তুলে নেওয়ার স্থায়িত্ব সম্পর্কেও নিশ্চয়তা দিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রাইসি আরও বলেন, এখনও যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি (ফেস টু ফেস) আলোচনার সময় হয়নি। তিনি এই চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের কতোটা আন্তরিক সেই প্রশ্নও তুলেছেন।

বৃহস্পতিবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নেওয়া রাইসি বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টির সাথে এর সুরক্ষা নিয়েও চুক্তি হওয়া উচিত। যখন এর সুরক্ষার বিষয়টি আসে তখনই ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ তোলা হয়।’

তাই নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও সেই কাজের সুরক্ষা নিশ্চিত করার পরই ইরানের প্রেসিডেন্ট পরমাণু চুক্তির দিকে আগাতে চান।রাইসি আরও প্রশ্ন করেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে পরমাণু চুক্তি করতেই চায়, তবে আরও নতুন নিষেধাজ্ঞা দিয়েছে কেন?

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit