বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

যে পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে হাহাকারের সুযোগ নেই: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে এখনো যে পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে হাহাকারের সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, গমের সমস্যা হবে না, গম আসছে। জেলা পর্যায়ে ১ অক্টোবর থেকে প্রতি ডিলারকে ১ টন করে এটি দেওয়া শুরু করব। এটা প্যাকেটজাত করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছি। 

তিনি বলেন, বর্তমানে চালের কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, দুর্যোগ ও বন্যার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। খাদ্যমন্ত্রী বলেন, বাজারে যারা মিনিকেট নামে চাল বাজার জাতকরণ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করা হচ্ছে। প্যাকেটের গায়ে ধানের জাতের নাম লিখতে হবে। একই সঙ্গে চাল বেশি পলিশ করা যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit