শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইমরান খানের বিমানের ‘জরুরি অবতরণ’ নিয়ে পাল্টাপাল্টি কথা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী উড়োজাহাজের কথিত কারিগরি ত্রুটি নিয়ে প্রচারমাধ্যমে পরস্পরবিরোধী খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার গুজরানওয়ালায় সভা করতে যাওয়ার পথে কারিগরি ত্রুটি হলে ইমরানের বিমান জরুরি অবতরণ করেছে। তিনি ও সফরসঙ্গীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।

তবে ইমরানের দল পিটিআইয়ের নেতা আজহার মাশওয়ানি বলছেন, প্রতিকূল আবহাওয়ার মুখে বিমানটি অবতরণ করার পর বাকিটা সড়কপথে সফর করেন ইমরান খান। কারিগরি ত্রুটির কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে ‘ডেইলি পাকিস্তান’ ইমরানের বিমানে কারিগরি ত্রুটির কথা লিখেছিল। পিটিআই নেতা আজহার মাশওয়ানি বলেছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে রওনা হওয়ার কিছু সময় পরেই ইমরানকে বহনকারী বিমান ইসলামাবাদে ফিরে আসে।

শনিবার গুজরানওয়ালার সমাবেশে পিটিআই চেয়ারম্যান ইমরান খান সামরিক বাহিনীকে ইঙ্গিত করে সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান সরকারের অধীনে অর্থনীতির আরো পতন হলে তাদেরকেও জবাব দিতে হবে। ইমরান খান বলেন, ‘আমি এস্টাবলিশমিন্টকে বলতে চাই…যেভাবে এই সরকার এ দেশ ও অর্থনীতিকে নিচে নিয়ে যাচ্ছে…আমি জানি আপনারা নিজেদেরকে নিরপেক্ষ বলেন, কিন্তু এই রাষ্ট্র আপনাদেরকে দায়ী করবে…কারণ আপনারা এ থেকে দেশকে রক্ষা করতে পারতেন, কিন্তু কিছুই করেননি। ’

পাকিস্তানে প্রভাবশালী সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের সরাসরি নাম না নিয়ে তাদের ‘এস্টাবলিশমিন্ট’ বলে উল্লেখ করা হয়ে থাকে। নারী বিচারকের বিরুদ্ধে মন্তব্যের জেরে ওঠা আদালত অবমাননার অভিযোগ প্রসঙ্গে ইমরান বলেন, আদালত অবমাননা মামলায় ইসলামাবাদ হাইকোর্টের রায় তিনি মেনে নেবেন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, এনডিটিভি, জিও টিভি।  

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit