শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিহারে বিএ পরীক্ষার প্রবেশ পত্রে প্রধানমন্ত্রী মোদি ও ধোনির ছবি!

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একটি বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় বসার আবেদন পত্রে পায়া গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। জানা গেছে, ভারতের বিহার রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতি শুরু হলে পরীক্ষার্থীদের অনলাইনে প্রবেশ পত্রের আবেদন করতে বলে কর্তৃপক্ষ। আবেদনপত্র জমা শেষ হলে তাতে অনুমোদন দিতে গিয়ে আবেদনকারীদের ছবি দেখে চমকে যান তারা।

কারণ পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি পত্রে পরীক্ষার্থীদের ছবির জায়গায় জ্বলজ্বল করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহেন্দ্র সিং ধোনির ছবি। এমনকি বিহার রাজ্যের রাজ্যপাল ফাগু চৌহানের ছবিও রয়েছে একটি আবেদনপত্রে। ঘটনাটি কিছু পরীক্ষার্থীদেরই কুকীর্তি অনুমান করে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছেন।

এছাড়া প্রাথমিক তদন্তে জড়িত থাকা শিক্ষার্থীদের নাম জানতে পেরেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিহারের মধুবনী, সমস্তিপুর, বেগুসরাই জেলার বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। প্রত্যেকটি কলেজই নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুস্তাক আহমেদ জানিয়েছেন, এই ঘটনায় অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মুস্তাক বলেছেন, ‘পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ করতে বলা হয়েছিল। যা আমাদের প্রবেশ পত্র তৈরির ডেটা সেন্টারে প্রক্রিয়াকরণ করার কথা ছিল। কিন্তু কিছু পরীক্ষার্থী অনলাইনে ফর্ম পূরণের সুযোগ নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন। তাদের উপযুক্ত শাস্তি হবে। ‘

সূত্র : আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit