শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হিমাচলে ১৮,৭০০ ফুট উঁচু থেকে ট্রেকারের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল এবং উত্তরখণ্ড প্রদেশের সীমান্তে  ১৮ হাজার ৭০০ ফুট উঁচু খিমলোগা পাস থেকে শনিবার  সুজয় দুল নামের এক ট্রেকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের সেনাবাহিনী এবং দ্বিতীয় ব্যাটালিয়ন ইনদো-তিব্বত পুলিশের (আইটিবিপি) নেতৃত্বে এই উদ্ধারকাজ পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সুজয় দুলের মরদেহটি বরফের ফাটল থেকে শনিবার উদ্ধারের পর আইটিবিপি এবং সেনাবাহিনীর একটি যৌথ দল আজ হিমাচল প্রদেশের চিটকুলে নিয়ে আসে। উদ্ধারের পর মরদেহটি স্ট্রেচারে করে হেঁটে ২০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে হয় তাদের।

জানা গেছে, ট্রেকিং দলটিতে পশ্চিমবঙ্গের তিনজন ট্রেকার―সুজয় দুলে, নরোত্তম গয়ান এবং সুব্রত বিশ্বাসসহ ছয়জন কুলি ছিলেন। তারা উত্তরখণ্ডের উত্তরকাশী অঞ্চল থেকে খিমলোগা পাস দিয়ে চিটকুলের উদ্দেশে ট্রেকিং শুরু করেছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৭০০ ফুট ওপরে খিমলোগা পাস পার করার সময় ট্রেকিংয়ের দড়ি খুলতে গিয়ে দুজন ট্রেকার পড়ে যান।  

দুর্ঘটনায় সুজয় দুলে নিহত এবং সুব্রত বিশ্বাস আহত হন। তিনজন কুলি এবং অন্য ট্রেকার নরোত্তম গয়ান চিটকুলে পৌঁছে স্থানীয় প্রশাসনকে দুর্ঘটনার খবর জানান। তারপর আইটিবিপির একটি দল, হিমাচল প্রদেশ পুলিশ এবং রাজ্য দুর্যোগ মোকাবেলা দল যৌথভাবে ৪ সেপ্টেম্বর একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। দলটি আহত সুব্রত বিশ্বাসকে দেখতে পেলে তাকে স্ট্রেচারে করে চিটকুলে নিয়ে যায়।

সূত্র : এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit