শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে কম্পিত হয়েছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। দেশটির স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, কম্পনের অভিঘাত এতটাই বেশি ছিল যে, সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলোতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

মাদাং শহরের এক বাসিন্দা বিভি আপোকোরে গণমাধ্যমকে বলেন, “প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলাম। তারপর ঘরবাড়ি সব খেলনার মতো দুলছিল।”

এই ভয়াবহ ঘটনায় রাস্তাঘাট, বাড়িতে ফাটল ধরেছে। বহু বাড়ি ভেঙে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা এখনও জানা যায়নি। হতাহতের খবরও স্পষ্ট নয় বলে জানিয়েছে প্রশাসন।

পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়ে। ফলে মাঝেমধ্যেই কেঁপে ওঠে এই দ্বীপরাষ্ট্রটি।

এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সেসময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ১১.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit