শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইউক্রেনের ‘চালাকি’ ধরতে না পারার ‘মাশুল’ দিচ্ছে রুশ সেনারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র তিন দিনের ব্যবধানে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের কাছ থেকে খারকিভ অঞ্চলের বেশিরভাগ অংশ পুনর্দখল করে নিয়েছে। 

শনিবার ইউক্রেনের সেনারা খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহরও দখল করে নেয়৷ 

তবে তিন দিন আগেও কেউ ভাবেনি খারকিভে এত সাফল্য পাবে ইউক্রেনীয় সেনারা। এমনকি শহরটিতে তারা হামলা চালাবে এটিও ভাবেনি কেউ৷ 

কারণ গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ইউক্রেনের সেনারা দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে পাল্টা আক্রমণ চালাবে। এ নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল তারা। 

আর খেরসনে ইউক্রেনের সম্ভাব্য আক্রমণের বিষয়টি মাথায় রেখে খেরসনে বিপুল পরিমাণ সেনা জড়ো করে রাশিয়া। কিন্তু আসল কথা হলো খেরসনে আক্রমণ করার কোনো পরিকল্পনাই ইউক্রেন করেনি। 

খেরসনে আক্রমণ চালানোর যে পরিকল্পনার কথা ইউক্রেন বলে আসছিল, সেটি ছিল আসলে তাদের একটি কৌশল বা চালাকি ছিল৷ মূলত খেরসনের কথা বলে খারকিভে হামলা চালানোর প্রস্ততি নিয়েছে তারা৷ 

কিন্তু তারা প্রচার করেছে খেরসনে হামলা করা হবে যেন রুশ সেনারা খারকিভে নিজেদের অবস্থান দুর্বল করে খেরসনে চলে যায়৷ সেই ভাবা অনুযায়ী নিজেদের ভারী সব অস্ত্র খেরসনেই নিয়ে আসে রুশ বাহিনী৷ শনিবার এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের স্পেশাল ফোর্স৷ 

ইউক্রেনের এ চালাকি ধরতে না পারায় এখন এর মাশুল দিচ্ছে রুশ সেনারা। খারকিভের বেশিরভাগ অঞ্চল থেকে সরে যেতে হয়েছে তাদের। তবে যদিও শোনা যাচ্ছে খারকিভে আবার বিপুল পরিমাণ সেনা জড়ো করার পরিকল্পনা করছে রুশ কমান্ডাররা। 

খবর: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ৭.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit