বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

রাজধানীতে ছাত্রদলের ৩ নেতাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর কদমতলীর দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের তিন নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ক মো: আরিফুর রহমান (২৫), ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: আশিকুর রহমান সুজন (২৬) ও মো: মুন্না (২৩)।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান মো: ইব্রাহিম। তিনি বলেন, দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন মিলে হঠাৎ করে দেশি ধারাল অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বলেন, দয়াগঞ্জ এলাকা থেকে তিনজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আরিফুর রহমানকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয় ও আশিকুর রহমান সুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর মুন্নাকে জরুরি বিভাগ থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, কেন এ ঘটনাটি ঘটেছে সে সর্ম্পকে আহতরা এখনো কিছু বলেননি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ছাত্রদলের তিন নেতা-কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের টার্গেট করে হামলা-মামলা ও নির্যাতন চালাচ্ছে। আর সেই টার্গেটের প্রথম তালিকায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে অন্যায়ভাবে চালানো এ সকল হামলা-মামলার প্রতিশোধ নেবে ছাত্রদল।

কিউএনবি/বিপুল/১০.০৯.২০২২/ রাত ১০.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit