বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

আখাউড়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সাংবাদিক সাইফুল ইসলামের মতবিনিময়

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের আখাউড়া উপজেলা থেকে সম্ভাব্য সদস্য প্রার্থী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম সহকর্মী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে পৌরশহরের সড়ক বাজারে কারিমা চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আখাউড়া উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এবং পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।  

 আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের ৬নং ওয়ার্ড আখাউড়া উপজেলা থেকে সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করেন। তিনি ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সবার কাছে দোয়া চান। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলা পরিষদের সদস্য প্রার্থী হওয়ায় মোঃ সাইফুল ইসলামকে অভিনন্দন জানান এবং তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এসময় তারা নির্বাচনে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি  দেন। 
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার, বিশিষ্ট সার্ভেয়ার আমিন ও দলিল লেখক সাংবাদিক বাদল আহাম্মদ খান,  আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম, সাংবাদিক শাহাদাত হোসেন লিটন, নাসির উদ্দিন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন মামুন, তাজবীর আহমেদ, মহিউদ্দিন মিশু, রুবেল আহমেদ, শরীফুল ইসলাম, মোশারফ হোসেন কবির, সাদ্দাম হোসেন, হাসান মাহমুদ পারভেজ, নাজমুল আহমেদ রনি, জুনায়য়েদ আহমেদ, ইসমাইল হোসেন প্রমুখ। 
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমাদানের শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।  ৬নং ওয়ার্ডে আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১। এরমধ্যে উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেক চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং ১টি পৌরসভার মেয়র ও কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া উপজেলা পরিষদের ১ জন চেয়ারম্যান ও ২ জন  ভাইস চেয়ারম্যান ভোট দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit