বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

চালের দাম আরও কমবে — খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় ইতিমধ্যে বাজারে চালের দাম কেজি প্রতি ৫-৬ টাকা কমেছে। চালের দাম আরও কমবে বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বৃহস্পতিবার বেলা ১১ টায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড়ে ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, আমন ধানেও কৃষকরা যেন নায্যমূল্য পায় সেটা নিয়েও কাজ করা হচ্ছে।

নায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। মন্ত্রী বলেন, পহেলা সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। এছাড়া ওএমএস সপ্তাহে ৫ দিন চলছে। সারাদেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএস বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগে একজন ওএমএসের ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার দুই মেট্রিক টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া সমাজের পিছিয়ে পড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুই বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বার বার চাল কিনতে না পারেন সেটা নিশ্চিত করা হচ্ছে বলেও তিনি জানান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ই্উএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবির সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসাবে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত পোরশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে যোগ দেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit