বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

আখাউড়ায় কর্ণেল বাজারে বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধে আওয়ামীলীগের অবস্থান কর্মসূচি

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের কর্নেল বাজারে বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধে অবস্থান কর্মসূচি পালন করেছে মোগড়া, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ। জানাগেছে, আজ বুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষথেকে কর্নেল বাজারে কোনো প্রকার পূর্ব অনুমতি ছাড়াই রেলী, বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশ করতে নেতা-কর্মী ও সমর্থকরা একত্রিত হচ্ছে।  

এতে করে ঐ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই সকাল থেকে কর্নেল বাজার ও তার আশেপাশে যেন আইনশৃঙ্খলার অবনতি না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বাজার টিতে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার মোগড়া, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাজারে অবস্থান কর্মসূচি গ্রহণ করে।এসময় অবস্থান কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে প্রতিবেদকের সঙ্গে মতবিনিময় করেন, মোগড়া, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতা কর্মী। তারা জানান যে কোনো অপশক্তি আমাদের শান্তিপ্রিয় এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় মোগড়া ইউনিয়ন থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম নোয়াব মিয়া, ভারপ্রাপ্ত সভাপতি- আমিনুল হক দুলাল, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাওসার ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ দানিশ খলিফা, মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিশির ও সাধারণ সম্পাদক রিফাত সহ আরো অনেকে। এছাড়াও মনিয়ন্দ ইউনিয়ন থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়া, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক খসরু সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মুহুরী, ৪নং ওয়ার্ড কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মশিউর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সহ আরো অনেকে।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ১.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit