বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বিচার কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ Time View

ডেস্ক নিউজ : জনপ্রত্যাশা পূরণে বিচারকদের বিচারিক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ জন বিচারপতি বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্টপ্রধান আশা করেন জনগণ যাতে দ্রুত ন্যায়বিচার পায় সেজন্য নতুন বিচারপতিগণ তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।

নবনিযুক্ত বিচারপতিগণ হলেন বিচারপতি মোহাম্মদ শওকত উল্লাহ চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান।

রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit