শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে অনলাইন নিউজ পোর্টাল “নীলফামারী সংবাদের” শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বস্তুনিষ্ঠ্য সংবাদ প্রকাশের নিমিত্তে অনলাইন নিউজ পোর্টাল “নীলফামারী সংবাদ” ২৪ ডটকম এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকালে ডোমার বাটার মোড় এলাকার শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সফল মেয়র ও বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। নীলফামারী জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রায়হানুল হক প্রধান ইউসুফ ফিতা কেটে নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। সাংবাদিক মোজাফফর আলী’র সভাপতিত্বে ডোমার পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, শহীদ মুক্তিযোদ্ধা লুৎলফ হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল আমিন রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখর সাহা, ছোট রাউতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিরা আখতার ফেরদৌসী, সাংবাদিক রওশন রশীদ, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ, নিউজ পোর্টালের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসানুল আলম রিমুন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় কেকে আনন্দ ভাগাভাগি করে নিউজ পোর্টালের সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit