বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : নতুন চারটি মেরিন একাডেমি বরিশাল, রংপুর, সিলেট ও পাবনা এবং  পুরানো মেরিন একাডেমি, চট্টগ্রাম মিলিয়ে দেশে মোট পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি আরো তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে। মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে। বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এবছরের ফেব্রুয়ারি)  ৩৫৯ জনের চাকুরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে।

ফিমেল ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে  নিয়োগ লাভ করেছে। বাংলাদেশের দক্ষ নাবিকের সুযোগ আছে; হাতছানি দিচ্ছে। আমরা আরো দক্ষ নাবিক তৈরি করব। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে; সেগুলো ওভারকাম করতে হবে। আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম; বরিশাল; রংপুর; সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ  এবং মেরিন একাডেমির কমান্ডেন্টগণ জুম সভায়  এসময় উপস্থিত ছিলেন। আজকের সভাটি বরিশাল; রংপুর; সিলেট এবং পাবনা মেরিন একাডেমির প্রথম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা। বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম এর ২৬ তম উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভা। বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে  আলোচনা হয়। সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম  ইউনিভার্সিটির এফিলিয়েশন পেয়েছে।

সভায় আরো জানানো হয় যে, সাম্প্রতিক সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি  অনাকাঙ্খিত দৈব-দুর্ঘটনায়  সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit