সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত সাড়ে চার হাজার ছুঁইছুঁই হরমুজ প্রণালি আবার বন্ধ, উপসাগরীয় অঞ্চলে ইরানের বড় হামলা ইরানজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে ফের হামলা মার্কিন বাহিনীর বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা সিরিয়া-ইরাক ও যুক্তরাষ্ট্রের ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ড, নিহত ২৭ ইরানের বিভক্ত সরকার ট্রাম্পের মধ্যপ্রাচ্য পরিকল্পনা ভেস্তে দিচ্ছে : জন বোল্টন ইরানের টার্গেট তালিকায় ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা? জার্মানিতে ভিসামুক্ত প্রবেশের সুযোগ ৬২ দেশের, তালিকায় কী আছে বাংলাদেশ দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানবে না চীন

মারা গেছেন অভিনেতা মিলনের স্ত্রী পলি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ Time View

বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ মারা গেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টা ৫৭ মিনিটে বেকার্সফিল্ড কার্ন মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক বছর ধরেই পলি ক্যানসারে ভুগছিলেন।

খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

সোশ্যাল মিডিয়ায় মিলন লেখেন, ‘আমার স্ত্রী পলি আহমেদ আজ সকালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

মিলনের স্ত্রীর মৃত্যুতে অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান শোক প্রকাশ করে বলেন, “আমাদের সবার প্রিয় অভিনেতা, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি।”

মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুবই দুঃখিত মিলন। আল্লাহ তাকে (পলি) জান্নাত নসিব করুন।’

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit