বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নে সেচ্ছাসেবক লীগের সহযোগীতায় চক্ষু শিবির অনুষ্ঠিত ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নে বাঙালী জাতির শ্রেষ্ট সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট সকল শহীদদের স্মরণে বিনামূল্যে চক্ষু শিবির গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়।

চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুরের পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী ৫ আসনের মাটি ও মানুষের নেতা দিনাজপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া জাকির। এসময় ৮নং হাবড়া ইউনিয়নের খেটে খাওয়া অসহায় মানুষদের বিনামুল্যে চোখের সানি পড়া সহ সকল প্রকার চোখের সমস্যা নিরসনে রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৩৫ জন বয়স্ক, পুরুষ ও মহিলাদের চোখ পরীক্ষা করে অপারেশন প্রদান করে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন, রংপুর।

এর মধ্যে ৩০জন পুরুষ ও মহিলাকে রংপুর দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনে চোখের অপারেশন করার জন্য প্রেরণ করেন। এ সময় পার্বতীপুর উপজেলার ও ফুলবাড়ী উপজেলার সেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ৮ নং হাবড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit