বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

উট উৎসবে হেরে সৌদি তরুণীর কাণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দি আরবে গত বছরের শেষের দিয়ে অনুষ্ঠিত হয়েছে কিং আবদুল আজিজ উট উৎসব। এবারই প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েছিলেন সৌদি নারীরাও। তবে সব প্রতিযোগিতার মতো এখানেও রয়েছে হারজিত। সৌদি তরুণী রাশা আল কুরাশির ভাগ্যেও জোটেনি জয়ের মুকুট। আর প্রতিযোগিতার হেরে গেলে নিজের কাছেই একটি অঙ্গীকার করেছিলেন রাশা। চেয়েছিলেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে হেজাজ শহরে যাবেন উটের পিঠে চড়ে। এতোদিনে নিজেকে দেওয়া কথা রাখছেন তিনি। আল আরাবিয়া শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে রাশা আল আরাবিয়াকে বলেন, আমি নিজের কাছেই প্রতীজ্ঞা করেছিলাম যে যদি জিততে না পারি তাহলে রিয়াদ থেকে হেজাজে আমার উটের পিঠে চড়েই যাব। 

প্রতিযোগিতায় হারার পর তিনি এ ব্যাপারে প্রস্তুতি শুরু করেন।  সংগ্রহ করতে শুরু করেন অনুমতিপত্র।

পুরো যাত্রাপথে তাকে ১৪ বার বিরতি নিতে হবে পারে। ৭৪২ কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে তার ২০দিন লাগতে পারে। 

শুক্রবার আল-কাসিম প্রদেশের পথে আল-হেফনাতে পৌঁছান রাশা। সেখান থেকে তিনি বলেন, প্রতি ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্রাম নিতে থামেন।

তিনি আরও বলেন, অসুবিধার পরও এই যাত্রা মরুভূমিতে উটের পিঠে সফর করা তার পূর্বপুরুষদের জীবন সম্পর্কে একটি বাস্তব শিক্ষার প্রতিনিধিত্ব করছে। 

তিনি বলেন, আমি মরুভূমির মেয়ে। আমি  উট ভালোবেসে বড় হয়েছি… এবং আমি প্রমাণ করতে চাই যে নারীরাও উট লালনপালনে অংশগ্রহণ করতে পারে। কারণ তারা সব ক্ষেত্রে (অন্বেষণ) করতে সক্ষম এবং তারা সফল হতে পারে।

প্রথমবারের মতো নারীদের অংশগ্রহণের ব্যাপারে উট উৎসবের ম্যানেজার মোহাম্মদ আল হাবিবি বলেন, বেদুইন সমাজে নারীদের গুরুত্বপূর্ণ অবস্থান আছে। নারীদের উটের মালিকানা আছে। তারা উট দেখাশোনাও করেন।  সৌদির ঐতিহাসিক ঐহিত্যের অংশ হিসেবেই এই উৎসবে নারীদের অংশগ্রহণ বলে জানান তিনি। 

তেলসমৃদ্ধ সৌদি আরবে ইসলামী আইনকানুন বেশ কঠোরভাবেই মেনে চলা হয়। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে নারীদের ওপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। গাড়ির চালকের আসনেও নারীদের হরদম দেখা যাচ্ছে দেশটির রাস্তায়। 

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit