সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় বিনামূল্যে বীজ-সারসহ কৃষি উপকরণ পেলেন ৩৭শ কৃষক খাগড়াছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৩ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন পরিষদ গঠন কমিটির সদস্য হলেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার ও সম্পাদক হাবিব বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড ভেঙে যেতে পারে টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, ৪১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত; ঝুঁকিপূর্ণদের দ্রুত সরে যাওয়ার আহ্বান সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন সবাইর মত স্বাভাবিকভাবে বাঁচতে চায় নুরুন্নাহার; চিকিৎসায় ১৫ লাখ টাকার প্রয়োজন  নওগাঁয় ছোট যমুনা নদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার বোচাগঞ্জে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে নগদ অর্থ ও সামগ্রী বিতরণ মাটিরাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত।

চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে চা শ্রমিকদের। তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানসহ আরও ৩টি স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। অন্যান্য চা বাগানে প্রজেক্টরের মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি দেখানো হবে।

এরই মধ্যে স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম সম্পর্কিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকরিয়া, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এ ছাড়াও চা বাগান কর্তৃপক্ষ, চা শ্রমিক নেতাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এরআগে ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

চা শ্রমিকরা দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে সারাদেশে ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন। এর পর প্রধানমন্ত্রী ২৭ আগস্ট গণভবনে চা বাগান মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা ঘোষণা দেন। মজুরি বাড়ানো ঘোষণার পরদিন ২৮ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় কয়েকটি চা বাগান এবং ২৯ আগস্ট, সোমবার সকাল থেকে চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দেন।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit