বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

জানা যাবে মাইকেল জ্যাকসনের আসল খুনি কে!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর ১৩ বছর পর রহস্যের ঝটলা খুলছে মাইকেল জ্যাকসনের। তার প্রকৃত খুনিদের চিহ্নিত করতে তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে।

তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে একটি তথ্যচিত্র দর্শকদের সামনে প্রকাশ করা হবে। আর তাতেই উন্মোচিত হবে মাইকেল জ্যাকসনের আসল খুনিরা।

মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্ব মাতানো আমেরিকার এই কিংবদন্তি গায়ক। লস এঞ্জেলেসের নিজ বাড়িতে ২০০৯ সালের ২৫ জুন নিথর হয়ে পড়েছিলেন তিনি। অ্যানেস্থেটিক প্রোপোফোলের মতো ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবনে তার হৃদ্‌স্পন্দন থেমে গিয়ে মৃত্যু হয়।

এ ঘটনার জন্য জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারকে দায়ী করা হয়। তিনি তা মেনেও নিয়েছিলেন। ভোগ করেন চার বছরের কারাদণ্ডও।

তবে নতুন এই তথ্যচিত্রে জানা যাবে শুধু জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারই নন, বিভিন্ন ওষুধের প্রতি মাইকেলকে আসক্ত করতে ইন্ধন জুগিয়েছিল আরও অনেকেই। কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমানো এই শিল্পী নাকি কিছু মানুষের ইন্ধনেই মাদকের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়েছিল।

নতুন তথ্যচিত্রে জানা যাবে, মাদক কেনার জন্য তার ছিল ১৯টি জাল আইডি। মৃত্যু সংক্রান্ত আরও চমকপ্রদ তথ্য পাওয়া যাবে এই তথ্যচিত্রে। সেই ধোঁয়াশার মূল রহস্য উদ্‌ঘাটন হবে সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘টিএমজেড ইনভেস্টিগেটস: হু রিয়েলি কিলড মাইকেল জ্যাকসন’ তথ্যচিত্রটির মাধ্যমে। 

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit